স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নতুন সরকার দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠান পুনর্গঠন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা।
মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা মূল্যবান ভোট দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং তিনি দায়িত্বশীলভাবে কাজ করে তাদের আস্থার প্রতিদান দিতে চান।
মির্জা ফখরুলের ঘোষণা, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ও প্রাতিষ্ঠানিক সংস্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।