প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনের বরাত দিয়ে তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের জটিলতা নিরসন হওয়ায় সব আসনে ভোট হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। ভোটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে ২৫ হাজার ৫০০ বডি ওর্ন ক্যামেরা, যার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত থাকবে। দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্যসহ নৌ, বিমান, আনসার, বিজিবি, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫০০ ড্রোনও থাকবে।
এবার নির্বাচনে ১,৮৪২ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনী ‘নির্বাচনি সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করবে।
১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।