Web Analytics

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে আলমারিতে লুকানো বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রান্নার কাজ করার সময় আলমারি থেকে পেঁয়াজ নিতে গেলে ভেতরে লুকিয়ে থাকা সাপটি তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় তাকে আনা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি পরিবার আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানায়নি, তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

13 Jul 26 1NOJOR.COM

নোয়াখালীতে আলমারিতে লুকানো সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।