Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের হাসমতের ছেলে জিতুল (১৮) এবং রংপুরের সাজ্জাদ (১৮)। তারা গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যুবকের সঙ্গে মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া নদীর ওপর দিয়ে যাওয়ার সময় নৌকাটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এতে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন, যার মধ্যে দুইজন ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জাপুর থানার উপপরিদর্শক রাশেদ ফজল জানান, মরদেহ দুটি সুরতহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

17 Jul 26 1NOJOR.COM

মির্জাপুরে নৌকা ভ্রমণে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।