Web Analytics

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি চলাচলকারী এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাত্রী পরিবহনকারী ট্রানজিট ফ্লাইটও বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে বলে বেবিচক জানিয়েছে।

14 Oct 26 1NOJOR.COM

সৌদি বিমানবন্দরের বিধিনিষেধে ৮৬ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ১৩,৪৯০ যাত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।