Web Analytics

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ মিকাইল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানায়, সোমবার বিকেলে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জের দিরাই থানার মিঠাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচার চক্রের সদস্য হিসেবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মানবপাচার চক্রটি মাসুম নামে এক ব্যক্তিকে ইউরোপের দেশ গ্রিসে পাঠানোর প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১৩ লক্ষ টাকা আদায় করে। জানুয়ারিতে মাসুমকে লিবিয়ায় পাঠানো হয় এবং মার্চের ২১ তারিখে ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্রপথে গ্রিসে পাঠানো হয়। যাত্রাপথে নৌযানটি আটকা পড়ে এবং খাদ্য-পানির সংকটে ১৮ বাংলাদেশি প্রাণ হারান।

সিআইডি জানিয়েছে, মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

18 Jun 26 1NOJOR.COM

গ্রিসগামী নৌযানে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।