Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় পাস করলেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ হারাতে পারেন। ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটির আবেদন ১০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, অথচ সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর।

গত শনিবার প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী। এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৮ নভেম্বর ফরম পূরণের সময় নির্ধারিত হলেও বিদ্যমান বিধিমালায় এ পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।

ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নির্ধারিত জিপিএ পূরণ জরুরি। শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি থেকে কোনো নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, ভর্তি কমিটির আলোচনার পর সম্পূরক পরীক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে; এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

02 Nov 26 1NOJOR.COM

ফল প্রকাশের আগেই আবেদন শেষ হওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।