সৌদি আরবে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সৌদি আরবের ঐতিহ্য বিষয়ক কমিশন জানিয়েছে, মদিনা প্রদেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এই শিলালিপিটি পাওয়া যায়। এই জরিপে মোট ১,৭৭৪টি প্রত্নসম্পদ আবিষ্কৃত হয়েছে।
ঐতিহ্য কমিশনের তথ্যমতে, জরিপ দলগুলো ১৭৩টি অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের উপস্থিতি নথিভুক্ত করেছে। আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১,২৫৯টি শিলালিপি, যার মধ্যে ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের কাঠামো, তিনটি প্রাসাদ ও প্রত্নস্থাপনা, কাফেলা পথের দুটি মাইলফলক এবং চারটি কূপ। উমর (রা.)-এর নামাঙ্কিত শিলালিপিটি এই জরিপের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।
কমিশন জানায়, উমর ইবনুল খাত্তাব ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সাম্রাজ্য শাসন করেন। এই আবিষ্কার মদিনা অঞ্চলের প্রাচীন ইসলামী ঐতিহ্যের গুরুত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।
সৌদি আরবের মদিনায় প্রত্নতাত্ত্বিক জরিপে খলিফা উমরের নামাঙ্কিত শিলালিপি আবিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।