রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকিলায় ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। শুক্রবার রাতে সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির এখনই এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন এবং সরবরাহে কয়েক বছর লাগতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কানাডা ও ইউরোপীয় মিত্রদের অর্থায়নে এই ক্রয় সম্পন্ন হবে; এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। জার্মানি, কানাডা ও নরওয়ের অনুদানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা তহবিল থেকে অর্থ দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন চুক্তিটির প্রধান ঠিকাদার হবে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, শীতের আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করেছে রাশিয়া। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় ৩০টির বেশি হামলা চালিয়েছে মস্কো। বৈশ্বিক চাহিদা ও সরবরাহসংকটের কারণে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সরবরাহ অনিশ্চিত; যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী বছরে মাত্র ৬০০টি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়।
ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।