প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ও গবেষণা চলবে, তবে তা যেন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন না ঘটায়। শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জাতীয় নেতৃবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা কোনো এক দলের নয়, এটি ছিল জনযুদ্ধ। সীমিত সম্পদের মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারেক রহমান আরও জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক—সবাই মিলে ভালো থাকা।
তারেক রহমান স্বাধীনতার ইতিহাসের মর্যাদা রক্ষায় গবেষণায় সতর্কতা ও ঐক্যের আহ্বান জানান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।