Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এবার পাসের হার তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে। ফলে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে কোনো বিড়ম্বনা হবে না বলে তিনি জানান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে আনন্দময় ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি হচ্ছে। বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা—এই চার অঞ্চলের তিন শতাধিক সেরা খেলোয়াড় চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

06 Oct 26 1NOJOR.COM

কম পাসের হারে একাদশে অনেক আসন খালি থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।