ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বাবা-মা হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে পরিবারের দুর্দশার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার পরিবারটির কাছে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। প্রতিনিধিদলের সদস্যরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য পাঠানো সহায়তা হস্তান্তর করেন।
মিথুন বলেন, দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন। পরিবারের দুর্দশার খবর তার নজরে আসার পর তিনি তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দেন বলে তিনি জানান। দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে ফরিদা বেগম ও পরে তার স্বামী আবুল কালাম আজাদের মৃত্যু হয়; আজাদকে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
দোহারে পাঁচ এতিম কন্যার পরিবারকে আর্থিক সহায়তা দিল আমরা বিএনপি পরিবার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।