জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মরণে সুনামগঞ্জে ‘লেগাসি অব জুলাই’ শিরোনামে পাঁচ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সকাল ৮টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় ম্যারাথনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দৌড়বিদরা কাজীর পয়েন্ট থেকে ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে পৌঁছে দৌড় শেষ করেন। সুনামগঞ্জ পৌরসভার বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী এতে অংশ নেন।
ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনসহ ছাত্রশিবিরের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে ফারহান শাহরিয়ার ফাহিম তরুণদের বিপ্লবের চেতনা ধরে রাখতে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি হয়।
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে ৫ কিলোমিটার ম্যারাথন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।