Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা জনগোষ্ঠীকে সাক্ষরতা ও কার্যকর শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী, কার্যকর ও ফলাফলভিত্তিক করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রায় ২২ শতাংশ মানুষ, সংখ্যায় প্রায় চার কোটির কাছাকাছি, এখনো সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। এদের বড় অংশ প্রাপ্তবয়স্ক, পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়সী অনেক শিশুও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আছে। এই জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোকে দেশের অন্যতম শক্তিশালী ও ক্ষমতায়িত প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান। তিনি চলমান কার্যক্রমকে ফলাফলমুখী করা এবং প্রকল্পের রিস্কোপিং, রিডিজাইনিং ও রিফোকাসিংয়ের ওপর জোর দেন। শিক্ষা বাজেটের অর্থ গুণগত মান উন্নয়ন, শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, সাক্ষরতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে ব্যয় করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

09 Sep 26 1NOJOR.COM

শিক্ষার বাইরে থাকা মানুষকে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা জোরদারের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।