Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানান।

তিনি বলেন, জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ব্যক্তি ও তাঁদের স্বজনদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে থাকতে পারছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ত্যাগের লক্ষ্য ছিল এমন একটি উন্নত বাংলাদেশ গড়া, যেখানে মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে।

রাষ্ট্র ও সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাস্তবতার নিরিখে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, দেশ থেকে কী পাওয়া গেল তার চেয়ে দেশকে কী দেওয়া গেল, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

08 Aug 26 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।