Web Analytics

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় বাস্তবায়নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী ও জেরেমি হান্ট। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যের পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের দুই সহসভাপতি বলেন, রোহিঙ্গাসহ মিয়ানমারের সব মানুষের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে; তাই কেবল রায় ঘোষণায় থেমে থাকলে চলবে না। মিয়ানমারবিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পেনহোল্ডার হিসেবে যুক্তরাজ্যকে জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদের অধীনে প্রস্তাব আনতে হবে। সামরিক বাহিনীর অর্থ ও অস্ত্রের সরবরাহ বন্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা জোরদারেরও আহ্বান জানান তারা।

বিবৃতিতে জেট ফুয়েল, সামরিক মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান মাইটেল, অস্ত্র কেনাকাটায় ব্যবহৃত রাষ্ট্রীয় ব্যাংক, সামরিক ঘনিষ্ঠ ধনকুবের এবং তেল-গ্যাস খাতে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়। রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ, গ্রেপ্তারের হুমকি ও মুসলিমদের ওপর সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে আশ্রিত ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বানও জানানো হয়।

20 Nov 26 1NOJOR.COM

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে রায় কার্যকরে জাতিসংঘে প্রস্তাব চান ব্রিটিশ এমপিরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।