বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনসভায় মির্জা ফখরুলের বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, মির্জা ফখরুল জামায়াতকে ধর্মের নামে রাজনীতি ও মিথ্যাচারের অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ অসত্য। জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা ধর্মকে কখনো রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করে না। বরং বিএনপিই নির্বাচনের সময় ধর্মীয় ভণ্ডামি করে জনগণের আবেগকে কাজে লাগায় বলে তিনি অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপিই ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তিনি মির্জা ফখরুলের বক্তব্যকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
মির্জা ফখরুলের বক্তব্যকে উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলল জামায়াত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।