Web Analytics

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রতিদিন একাধিক ম্যাচে উপস্থিত থাকতে ব্যক্তিগত জেট ব্যবহার করায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১৬টি শহরে ম্যাচ হওয়ায় যাতায়াতে জটিলতা তৈরি হয়েছে। ফিফার আনুষ্ঠানিক চুক্তি অনুযায়ী শীর্ষ কর্মকর্তাদের জন্য চার্টার বিমানের সুবিধা থাকলেও ইনফান্তিনোর ব্যক্তিগত জেট ব্যবহারের ব্যয়ভার বহন করছে আয়োজক কমিটি।

বিতর্কের পর ফিফা এক বিবৃতিতে জানায়, তাদের কর্মকর্তাদের ভ্রমণ নীতিতে পরিস্থিতি অনুযায়ী বাণিজ্যিক বা চার্টার বিমান ব্যবহারের সুযোগ রয়েছে। সংস্থার একাধিক সূত্র জানায়, তিনটি দেশের দূরত্ব বিবেচনায় ইনফান্তিনোর জন্য ব্যক্তিগত জেটই সবচেয়ে কার্যকর মাধ্যম।

এদিকে পরিবেশবাদীরা এই বিলাসবহুল যাতায়াতকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। গ্রিনপিস ইউএসএর প্রোগ্রাম ডিরেক্টর জন হোসেভার বলেন, চরম গরমের এই বিশ্বকাপে এমন দূষণকারী ভ্রমণ জলবায়ু সচেতনতার পরিপন্থী বার্তা দেয়।

17 Jun 26 1NOJOR.COM

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে ফিফা সভাপতির বিরুদ্ধে সমালোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।