Web Analytics

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে বলে সোমবার জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ বিজ্ঞপ্তি-৬-এ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সোমবার সকাল ৬টায় অর্ণব চট্টগ্রাম বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে ছিল। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার পর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে। কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

26 Oct 26 1NOJOR.COM

ঘূর্ণিঝড় অর্ণবের কারণে চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।