Web Analytics

চলমান সংকট নিরসনে আলোচনা চললেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান ইস্যুগুলোতে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনে দেওয়া বক্তব্যে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী স্পষ্ট করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। এই অবস্থান আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে ইরানকে আগামী দুই দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে, যা ইরান অগ্রহণযোগ্য বলে জানিয়েছে।

ইরান আরও শর্ত দিয়েছে যে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসানের নিশ্চয়তা দিতে হবে। যুক্তরাষ্ট্র এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। হরমুজ প্রণালি নিয়েও অচলাবস্থা রয়েছে; ইরান অবরোধ প্রত্যাহারের দাবি জানালেও যুক্তরাষ্ট্র বলেছে, ইরানকে আগে প্রণালিতে পূর্ণ চলাচল নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ইরান যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ, উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

19 May 26 1NOJOR.COM

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের মতপার্থক্য অব্যাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।