Web Analytics

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে নিখোঁজের ২৫ দিন পর ভ্যানচালক মনু বেপারী (৬৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেলে চর চটাং এলাকার মাদবর বাড়ির একটি পুরাতন কবর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করে পরে কবর পরিবর্তন করা হয়।

মনুর স্বজনরা জানান, প্রায় ২৫ দিন আগে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ১৩ এপ্রিল তার বোন মিনারা বেগম পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে মিনারা বাড়ির পাশে তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাইয়ের কবরে নতুন মাটি দেখে সন্দেহ করেন এবং স্থানীয়রা একটি পরিত্যক্ত ঘরে অস্বাভাবিক গর্ত দেখতে পান। পরে পুলিশ এসে পুরাতন কবর থেকে লাশ উদ্ধার করে।

মনুর পরিবারের অভিযোগ, আর্থিক বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রী পরিকল্পিতভাবে হত্যার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

21 Apr 26 1NOJOR.COM

শরীয়তপুরে ২৫ দিন পর পুরাতন কবর থেকে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।