Web Analytics

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় মাস্কো গ্রুপ তাদের বার্ষিক ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নাজমুল হুদা আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমাতে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাস্কো গ্রুপের নাসির উদ্দিন, গাজী মো. মনিরুজ্জামান, রুহুল আমিন রিপন ও সিনিয়র ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পর এলাকায় পানি জমে চলাচলে সমস্যা হয় এবং ব্যবসায় ক্ষতি হয়। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত ড্রেন পরিষ্কার হলে জলাবদ্ধতা কমবে ও ভোগান্তি হ্রাস পাবে।

মাস্কো গ্রুপ জানিয়েছে, টানা সাত কর্মদিবস ধরে এ কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা আশা করছেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

11 Apr 26 1NOJOR.COM

টঙ্গীতে জলাবদ্ধতা কমাতে মাস্কো গ্রুপের সাতদিনব্যাপী ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।