রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা এবং গোয়েন্দা বিভাগে এসব গ্রেপ্তার হয়।
সবচেয়ে বেশি ১৩৫ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুরে। তেজগাঁওয়ে ৭৭ জন, মতিঝিলে ৬৭ জন, ওয়ারীতে ৬৪ জন, লালবাগে ৪৮ জন এবং গুলশানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা ও উত্তরা এলাকায় ৩৩ জন করে গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আটজনকে।
অভিযানে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও আট বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া দুটি ছোরা, একটি চাকু, ১৯টি মোবাইলফোন, চার লিটার পেট্রোল, ১৪টি বাঁশের মশাল এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশ একজন ভিকটিমকেও উদ্ধার করেছে।
ডিএমপির অভিযানে ৫০৮ গ্রেপ্তার, ৫০ মামলা ও বিপুল মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।