Web Analytics

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আগামী সোমবার দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে। ইরানি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৈঠকটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্র এখনো আলোচনার সময়সূচি নিশ্চিত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক ভালো কিছু ঘটছে এবং এর মধ্যে লেবাননও রয়েছে।

তিনি আরও বলেন, প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে যাবে, কারণ বেশির ভাগ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা ও একমত হওয়া গেছে। এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

প্রথম দফা আলোচনায় অগ্রগতি না হলেও আসন্ন বৈঠকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে।

18 Apr 26 1NOJOR.COM

সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।