Web Analytics

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভবনে চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এই কর্মসূচিকে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারের লক্ষ্য দেশের সড়ক পরিবহনব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব করা এবং এ লক্ষ্যে সব দপ্তর ও অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা।

হাবিবুর রশিদ বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের পর্যায়ক্রমে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের সড়ক নিরাপত্তায় আরও ব্যাপকভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

24 Sep 26 1NOJOR.COM

সড়ক নিরাপত্তায় চালকের দক্ষতা, চোখ পরীক্ষা ও সমন্বিত উদ্যোগে জোর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।