Web Analytics

মিসরের বৃহত্তর কায়রো এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে হতাহতের তথ্য জানায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর এই অগ্নিকাণ্ড ঘটে।

দুর্ঘটনাটি কায়রোর বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ রিং রোডে ঘটে, যা কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রকাশিত ছবিতে ঘটনাস্থলে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন।

26 Nov 26 1NOJOR.COM

কায়রোর কাছে জ্বালানিবাহী গাড়িতে আগুনে অন্তত ৩০ জন নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।