Web Analytics

চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকা থেকে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার হারুন সওয়াদাগর বা কমিশনার হারুনের ছেলে বলে জানা গেছে।

বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয় নয়, চাঁদাবাজির অভিযোগই মূল বিবেচ্য। চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে এবং সকালে ভুক্তভোগী মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ও বার্তায় কোনো সাড়া মেলেনি।

17 May 26 1NOJOR.COM

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতার ভাই আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।