সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের তিন দিন পরও ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফের মধ্যে আড়াই ঘণ্টার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যদের ধাওয়ায় অন্যরা ফিরে এলেও ডিপজল নিখোঁজ হন। তার সঙ্গীরা দাবি করেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন, তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করে। পরে স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু তারা কোনো গুলির ঘটনা বা নিখোঁজের তথ্য দেয়নি। শুক্রবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।
সিলেট সীমান্তে নিখোঁজ বাংলাদেশি যুবকের খোঁজে ব্যর্থ বিজিবি-বিএসএফ বৈঠক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।