Web Analytics

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেছেন, গঙ্গাচড়ায় তাঁকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন এবং বিষয়টি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

রায়হান সিরাজী বলেন, সম্প্রতি ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে তাঁকে ছাড়াই গঙ্গাচড়ায় বিভিন্ন রাস্তা ও ভবনের উদ্বোধন করা হচ্ছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন, তাঁকে ছাড়া যেন কোনো রাস্তা বা ভবনের উদ্বোধন না হয়। ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়।

26 Nov 26 1NOJOR.COM

গঙ্গাচড়ায় তাঁকে ছাড়া রাস্তা বা ভবন উদ্বোধন না করার কথা বললেন রায়হান সিরাজী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।