Web Analytics

ইরানের ওপর সামরিক হামলার আগে তেহরানকে যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচকরা ইরানের সঙ্গে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনা করেছিলেন, তবে তেহরান প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে। প্রস্তাবের মধ্যে ছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে যৌথ কর্মসূচি গড়ে তোলা। এর বিনিময়ে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ভেঙে ফেলতে বলা হয়েছিল।

তবে আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে রাজি হয়েছিল এবং আলোচনা চলমান অবস্থাতেই যুক্তরাষ্ট্র হামলা চালায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।

ওয়াশিংটন ও মাসকাটের ভিন্ন বক্তব্যে আলোচনার শেষ পর্যায় ও হামলার কারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

05 Mar 26 1NOJOR.COM

হামলার আগে ইরানকে যৌথ পারমাণবিক কর্মসূচির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।