Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা ছাত্রদলের দেয়াল লিখনের পাশে বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে ফটোসেশন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষের পরদিনই এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, শিবিরের রাজনীতি কখনো গুপ্ত ছিল না, তারা প্রকাশ্যেই বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। তিনি অভিযোগ করেন, যারা অতীতে গুপ্ত রাজনীতি করেছে বা বিদেশে পালিয়ে ছিল, তারাই এখন এই শব্দটি ব্যবহার করছে। শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, তারা দেয়াল লিখনের পাশে ছবি তুলেছেন ছাত্রদলের পরিশ্রমের প্রতি সম্মান জানাতে এবং এদেশে গুপ্ত রাজনীতির কোনো সুযোগ নেই বলেও মত দেন।

এর আগে মঙ্গলবার রাতে ছাত্রদল জামায়াত-শিবিরের তথাকথিত গুপ্ত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দেয়াল লিখন কর্মসূচি পালন করে।

23 Apr 26 1NOJOR.COM

রাবিতে ছাত্রদলের দেয়াল লিখনের পাশে শিবিরের ফটোসেশন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।