‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল খুলনা যাচ্ছেন। সফরে তিনি খুলনা সিটি করপোরেশন ও বাগেরহাট জেলায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর আগমন উপলক্ষে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার চিত্রে সাজানো হয়েছে খুলনা মহানগরীর বিভিন্ন দেয়াল।
দেয়ালচিত্রে সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য নিদর্শন স্থান পেয়েছে। বিএনপির দলীয় সূত্র বলেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বড় সংবর্ধনার পরিকল্পনা করেছে। তবে তোরণ, ব্যানার ও প্লাকার্ডে শহর ঢেকে না ফেলে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সফর নির্বিঘ্ন করতে যানবাহন রিকুইজিশন, বিশ্রাম, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা, বিদ্যুৎ, জেনারেটর, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে। ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে ৫০৩টি উপজেলায় প্রতিযোগিতার উদ্বোধন হবে। প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন এবং ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে গঠিত দলগুলোর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফর ও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ঘিরে প্রস্তুত খুলনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।