Web Analytics

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় মামলাটি করেন।

গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান। এজাহারে বলা হয়, মদিনা থেকে ৩৪ জন জামায়াতে ইসলামীর প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ফেরার পর অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলির সংকট ও দীর্ঘ লাইন তৈরি হয়েছিল।

02 Nov 26 1NOJOR.COM

শাহজালাল বিমানবন্দরের মামলায় আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।