Web Analytics

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের অভিযোগে সন্দেহভাজন তিনটি নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এসব নেটওয়ার্কের সঙ্গে ইরান, রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতা রয়েছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগ সম্প্রতি এক পোস্টে এ তথ্য জানায়। তবে কোন দেশের সঙ্গে কতটি বন্ধ করা অ্যাকাউন্টের সম্পর্ক ছিল, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি। এক্সের ভাষ্য অনুযায়ী, অ্যাকাউন্টগুলো ভুয়া পরিচয়ে পরিচালিত হতো এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পোস্ট প্রকাশ ও সেগুলোর প্রচার বাড়াতে ব্যবহৃত হতো।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পক্ষের প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে। এক্স জানিয়েছে, তাদের নিরাপত্তা দল নীতিমালা লঙ্ঘনকারী তৎপরতা শনাক্ত ও বন্ধে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। স্প্যাম নেটওয়ার্ক ও সমন্বিত ভুয়া পরিচয়ভিত্তিক প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপে তাদের অথেনটিসিটি পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানিয়েছে প্ল্যাটফর্মটি।

15 Oct 26 1NOJOR.COM

সন্দেহভাজন বিদেশি প্রভাব নেটওয়ার্কের ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে এক্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।