Web Analytics

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এখন থেকে না পড়ে আর কেউ পাস করতে পারবে না। শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, শিক্ষাকে ঘিরে অতীতের সব তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে। সাবেক সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়েও জিপিএ-৫ পেত এবং সামান্য লিখলেই গোল্ডেন জিপিএ-৫ পাওয়া যেত।

তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এর বিকল্প নেই; তাই বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনার কথা জানিয়ে তিনি সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব ও ঐতিহ্য নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

10 Oct 26 1NOJOR.COM

হুইপ দুলু বললেন, না পড়ে আর কেউ পরীক্ষায় পাস করতে পারবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।