Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুরে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হওয়ার আগেই বিএনপি সরকারের আরেকটি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খালের পুনঃখননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা এবং বর্ষায় জলাবদ্ধতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সরকার আরও জানিয়েছে, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাল পুনরুদ্ধার হলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দিনাজপুরে সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

এই উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বহন করছে, যা গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

16 Mar 26 1NOJOR.COM

সেচ ও গ্রামীণ অর্থনীতি জোরদারে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।