Web Analytics

রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্য রায়হান সিরাজীর ‘আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, তা না হলে গঙ্গাচড়ার রাজনৈতিক ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

লিখিত বক্তব্যে আইয়ুব আলী বলেন, রংপুর-১ আসনের জন্য একজন নারী সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও মন্ত্রীর তদারকি থাকে। মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপি নেতৃবৃন্দের প্রচেষ্টায় আসা উন্নয়নকাজ তারাই উদ্বোধন করবেন বলে তিনি উল্লেখ করেন।

আইয়ুব আলী বলেন, রায়হান সিরাজী বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্যের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি থাকতে পারেন, তবে এককভাবে উদ্বোধনের সুযোগ নেই। বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রায়হান সিরাজী ওই কথা বলেন বলে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিন বিএনপি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়।

27 Nov 26 1NOJOR.COM

উদ্বোধন নিয়ে এমপি রায়হান সিরাজীর বক্তব্য প্রত্যাহারের দাবি বিএনপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।