প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। গ্যাস উন্নয়ন ও অনুসন্ধানে প্রতিষ্ঠানের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়টি আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং উপস্থিত ছিলেন। উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।
প্রধানমন্ত্রী ও শেভরন প্রতিনিধিদলের জ্বালানি বিনিয়োগ ও গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।