Web Analytics

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয়রা সন্দেহজনকভাবে তাদের আটক করে ব্যাগ তল্লাশি করলে একটি পেট্রোল বোমা পাওয়া যায়। পরে পুলিশ এসে তাদের জয়দেবপুর থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)। থানার ওসি তৌহিদ আহমেদ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

13 Nov 25 1NOJOR.COM

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ তিনজন আটক

Person of Interest

logo
No data found yet!