Web Analytics

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি ডিএনসিসি এলাকার ময়লা ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ও নগর ব্যবস্থাপনার সামগ্রিক অবস্থা দেখেন। পরিদর্শনে এসব কার্যক্রমের কয়েকটি দিক নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসককে ডেকে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে পরিদর্শনে বের হন। তিনি নিজে গাড়ি চালিয়ে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট রোড, মহাখালী, ফার্মগেট, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর ও বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে ফিরে যান।

31 Jul 26 1NOJOR.COM

ডিএনসিসির পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা পরিদর্শন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।