Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের নীতি ও সেবার তীব্র সমালোচনা করে বলেছেন, সরকারের দেওয়া সব কার্ড বা প্রতিশ্রুতি ব্যর্থ হলে জনগণ ‘লাল কার্ড’ দেখাবে। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষি সেল আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন কার্ডের মাধ্যমে কৃষকরা প্রকৃত সুবিধা পাচ্ছে কি না এবং প্রান্তিক মানুষের সেবার মান ও কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানান।

সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, কোনো উসকানি সফল হতে দেওয়া হবে না এবং সীমান্ত নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষা এখন বড় চ্যালেঞ্জ।

একই অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, প্রাকৃতিক দুর্যোগে চলতি মৌসুমে ৫–৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভবিষ্যতে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি বাড়াতে পারে। তিনি কৃষি খাতে বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে স্বতন্ত্র প্রাইস কমিশন গঠনের পরামর্শ দেন।

14 May 26 1NOJOR.COM

সরকারকে লাল কার্ডের হুঁশিয়ারি, সীমান্ত সতর্কতা ও কৃষি সহায়তার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।