Web Analytics

মক্কা জোটভুক্ত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা সোমবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানান, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন এতে অংশ নেবেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার উপসচিব আলি বাঘেরি কানি বলেন, সফররত প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর, পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ইয়েমেনের ইরানপন্থি হুথিদের হামলা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের ওপর চাপ বাড়ায় জোটটির সঙ্গে এটি ইরানের প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ হবে। গত সপ্তাহে মুনির তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। চলতি মাসে রিয়াদে জোটের মন্ত্রীরা সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিষয়ে একমত হন।

26 Oct 26 1NOJOR.COM

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে ইরানের সঙ্গে বৈঠক করবেন মক্কা জোটের প্রতিনিধিরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।