বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিযোগ করেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আধার কার্ডধারী ভারতীয় নাগরিকসহ বিভিন্ন মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার একাধিক চেষ্টা করেছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ভারী বৃষ্টির মধ্যে নৌকায় করে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা হয় বলে বিজিবি জানায়। বিজিবির টহল দল তা ঠেকালে পরে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
প্রতিবেদনে আসামের মরিগাঁওয়ের ৮৩ বছর বয়সি হাফিজ উদ্দিনের অভিযোগ তুলে ধরা হয়েছে। তার দাবি, আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে সীমান্তে এনে বাংলাদেশে ঢুকতে চাপ দেওয়া হয়। বিজিবি বিএসএফের কাছে আধার কার্ডের তথ্যসহ ১২০ জন ভারতীয় নাগরিকের তালিকা দিয়েছে বলে জানিয়েছে। তালিকায় নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ আসামের বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকার বাসিন্দাদের নাম রয়েছে।
বিজিবি বলছে, অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিষয়টি তোলে এবং ভারতকে কূটনৈতিক চিঠিও দেয়। তবে অভিযোগ অনুযায়ী, বৈঠকের পরও এ ধরনের ঘটনা চলেছে।
বিজিবির অভিযোগ, আধারধারী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।