Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী; এ নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত।

জ্বালানি খাত প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ খাত দেখলে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায় তা বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা চাহিদার ভিত্তিতে হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি ধাপে ধাপে হবে বলেও তিনি বলেন।

06 Sep 26 1NOJOR.COM

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।