Web Analytics

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা আহ্বায়ক কমিটির সদস্য মেহেরাব হোসেন নাহিদ এবং প্রাথমিক সদস্য জীবন আহমেদের পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

গত ১৫ এপ্রিল কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের সময় দুই সাংবাদিক হামলার শিকার হন। ডেইলি ক্যাম্পাস ও সোনালী নিউজের প্রতিনিধিরা ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

18 Apr 26 1NOJOR.COM

নজরুল কলেজে সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।