Web Analytics

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয় এবং কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক বিল্লাল হোসেন ও কায়েতপাড়া ওয়ার্ডের আমিন হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রামদা, ছুরি, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

12 May 26 1NOJOR.COM

রূপগঞ্জে আধিপত্য নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।