জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচ নেতাকর্মীর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সোমবার দিনাজপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটি মামলাটিকে ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছে।
বিবৃতিতে জাতীয় যুবশক্তি জানায়, এ ধরনের পদক্ষেপ নাগরিকের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার পরিপন্থি। তারা মামলাটির নিরপেক্ষ পর্যালোচনা এবং গ্রেপ্তার নেতাকর্মীদের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানায়।
সংগঠনটি আশা প্রকাশ করে যে সংশ্লিষ্ট সব পক্ষ সংবিধান, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবিলা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
দিনাজপুরে আরিফ মুনসহ পাঁচ নেতাকর্মীর গ্রেপ্তারে জাতীয় যুবশক্তির নিন্দা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।