Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে তিনি কাউকে বিপদে ফেলতে চান না। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন হাসিনা। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে তিনি রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করেছিলেন; তবে সর্বশেষ মন্তব্যে কার্যত তার না ফেরার ইঙ্গিত পাওয়া গেছে।

নিজের অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবেন—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করেন। তিনি বলেন, রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। হাসিনা জানান, দলের সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন।

08 Sep 26 1NOJOR.COM

সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ সেলিমকে দায়িত্ব দেওয়ার কথা বললেন হাসিনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।