Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানি তেলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করতে পারে, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানের গ্যাসক্ষেত্রে ক্ষতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব পড়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বলে আলজাজিরা জানিয়েছে।

বেসেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে নিজস্ব তেলের মজুত থেকেও বাজারে তেল ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে, যা বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। বেসেন্টের মন্তব্যের বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

19 Mar 26 1NOJOR.COM

বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতায় ইরানি তেলের নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।