Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। মঙ্গলবার নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ভৌগোলিক গুরুত্বের কারণে ওয়াশিংটনের দেশটির সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ এবং এতে মদতদাতাদের বিরোধিতা করে। তবে পররাষ্ট্রনীতি পরিচালনার স্বার্থে এমন অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, যাদের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেন। ভারতের সরকারকে ইরানের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখা ও বৈঠক করার প্রয়োজন হয় বলেও তিনি তুলনা দেন।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন হিসেবে দেখছে না ওয়াশিংটন বলে স্পষ্ট করেন রুবিও। তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে চায়।

21 Oct 26 1NOJOR.COM

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ জরুরি বলে রুবিওর মন্তব্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।